
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবানের লামায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ছাগলখাইয়া জেয়ারামা বৌদ্ধ বিহারে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু পরিষদের লামা উপজেলা শাখার সভাপতি ভদন্ত জয় বংশ মহাথের। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন এবং প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। সঞ্চালনা করেন পার্বত্য ভিক্ষু পরিষদের লামা-আলীকদম-নাইক্ষংছড়ি উপজেলার আহ্বায়ক ও জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দ মালা ভিক্ষু।
সভায় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু, হেডম্যান, কারবারী ও দায়ক-দায়িকারাসহ অনেকে অংশ নেন। আসন্ন ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রবারণা পূর্ণিমা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে।
মন্তব্য করুন