
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষে ও লামা উপজেলা বিএনপি কে আরও অধিক সাংগঠনিক ভাবে গতিশীল ও শক্তিশালী করতে বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাবেদ রেজা ভাইয়ের নির্দেশে আজ লামা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য ও সাবেক লামা উপজেলা বিএনপির সফল সভাপতি আব্দুর রব।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক লামা উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবিধ,বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি।
উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় লামা উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল ছাএদল, জাসাসের নেতাকর্মী সহ আরো অনেকই মতামত ব্যক্ত করেন।
মন্তব্য করুন