ABN BANGLA TV
১১ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়াকে উপজেলা করার প্রতিশ্রুতি দিলেন -মির্জা ফখরুল।

রুহিয়াকে উপজেলা করার প্রতিশ্রুতি দিলেন -মির্জা ফখরুল।

মোঃ শফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি মর্তুজা আলম তুলা, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং ঠাকুরগাঁও জেলা বারের সাবেক সভাপতি আব্দুল হালিম প্রমুখ। সভায় বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রুহিয়ার কৃতি জেলা বিএন পির সাবেক সভাপতি তৈমুর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করে বলেন একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এখনই একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। বয়স ও শারীরিক অবস্থার কারণে হয়তো ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নিতে পারব না। আমি জানি রুহিয়ার মানুষ আমাকে খুব ভালোবাসেন এবং প্রতিবারে আপনারা আমাকে ভোট দেন। তাই রুহিয়ার জনগণ এবার আমাকে ভোট দিয়ে এলাকায় উন্নয়নের সুযোগ দিন। আমি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখব এবং রুহিয়াকে উপজেলায় রূপান্তরিত করব। এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন, কৃষকদের মাঝে ফার্মার্স কার্ড ও মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০