
চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) দিলিপ চন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিভ্রান্তিকর, অসত্য ও বানোয়াট তথ্য ব্যবহার করে তিনি দৈনিক যুগান্তরের নামে একটি ভুয়া ফটো কার্ড তৈরি করেছেন। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।
জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরে “বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা দুইজনের মৃত্যু” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে ব্যবহার করে জিএম দিলিপ চন্দ্র চৌধুরী “পল্লি বিদ্যুৎ এর গণছুটিতে থাকা ইনচার্জের বিরুদ্ধে মামলা” শিরোনামে ভিন্ন একটি ভুয়া ফটো কার্ড বানিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন।
এই বিষয়ে জানতে জিএম দিলিপ চন্দ্র চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, এ ঘটনায় পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, জিএমের এ ধরনের কর্মকাণ্ড বিভ্রান্তি ছড়াচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অজানা শঙ্কা তৈরি করছে।
মন্তব্য করুন