ABN BANGLA TV
১৩ এপ্রিল ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ।

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সরদার লাল্টু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের আটকের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ লেবার শ্রমিকদের আয়োজনে এ প্রতিবাদ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বেনাপোল স্থল বন্দর ঘুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান বলেন,আমার লেবার সদ্দার লাল্টু গত শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় শার্শা উপজেলার রাজাপুর গ্রামে ধর্মীয় মাহফিলে যাওয়া পথে গয়ড়া রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে ১০ থে ১২ জন সন্ত্রাসী কুপিয়ে যখম করে।
তিনি আরও বলেন, আমার সরদার লাল্টু উপর সন্ত্রাসী হামলা কারীদের কে ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে আটকের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আরও কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য থাকিব।
শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন,আমার শ্রমিকরা এক এবং আমাদের আর একটাও শ্রমিকের পরে হামলা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা একসাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সরদার লালটুর উপরে সন্ত্রাসী হামলার প্রধান আসামী আশানুর কে গ্রেফতার করলেও বাকি আসামীর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাই প্রশাসনের কাছে আমার জোর দাবি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর জয়েন সেক্রেটারি শাহাবুদ্দিন,৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি তবিবার রহমান, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান,ইছাহক মেম্বার,রায়হানুজ্জামান দিপু, লিংকন মেম্বার, জামির হোসেন,রফিকুল,রায়হান মেম্বার, খোকন, জুলু মেম্বারসহ ৯২৫ ও ৮৯১ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০