ABN BANGLA TV
৩ ডিসেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বায়েজিদে সাংবাদিকদের তথ্য দেওয়ায় মনিকাকে অপহরণ ও হত্যাচেষ্টা।

বায়েজিদে সাংবাদিকদের তথ্য দেওয়ায় মনিকাকে অপহরণ ও হত্যাচেষ্টা।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর বিশ্ব কবরস্থান এলাকায় সাংবাদিকদের তথ্য দেওয়ার জের ধরে মনিকা আক্তার নামের এক নারীকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রাতে মনিকাকে অপহরণের উদ্দেশ্যে তার বসতঘরে তল্লাশি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা মনিকার গরুর খামারে হানা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং দুইজন নারীসহ কয়েকজন পুরুষ মিলে বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ওই রাতে আত্মগোপন করে নিজেকে রক্ষা করে মনিকা ।

পরদিন সকালে নিজের নিরাপত্তার কথা ভেবে পুলিশের সহযোগিতা নিতে থানার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, ঠিক সেই মুহূর্তে অস্ত্রধারী হামলাকারীরা তাকে ঘর থেকে তুলে নিয়ে যায় ।

মনিকা জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও মারধর করে।‌এ সময় তার সাথে থাকা আনুমানিক ৫ লাখ টাকার স্বর্ণালংকার,নগদ অর্থ, ব্যাংকের কার্ড এবং গরুর খামারের গরুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বেশ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় তারা।‌

মনিকার দেওয়া তথ্য মতে, অভিযুক্তরা হলেন—শিল্পী, বিলকিস, ফয়সাল, শরিফ ও পারভিন আক্তার, শেলী , ইয়াসিন, উমর গনি এম এস কলেজের ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম ও ইয়াসমিন।

এ বিষয়ে সিএমপি বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০