ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাবার সুস্থতাই এখন এলিপ্রু মার্মা-র একমাত্র স্বপ্ন”।

বাবার সুস্থতাই এখন এলিপ্রু মার্মা-র একমাত্র স্বপ্ন।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান সদর উপজেলাস্থ ৪নং সুয়ালক ইউনিয়নের ৫নং ওয়ার্ড‌‌‌ আমতলী মার্মা পাড়ার দ্বাদশ শ্রেণির ছাত্রী এলিপ্রু মার্মা আজ অসহায় এক বাস্তবতার মুখোমুখি। বিগত ১ বছর ধরে তার বাবা গলা ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বাবার চিকিৎসার জন্য পরিবারটি ইতোমধ্যে তাদের সামর্থ্যের সবটুকু ব্যয় করেছে।

জানা যায়, এলিপ্রু মার্মা কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তাকে এখন লড়তে হচ্ছে পরিবারের কঠিন আর্থিক সংকটের সাথে। তার বাবার চিকিৎসার জন্য ইতোমধ্যে জমি-সম্পত্তি বিক্রি করে যা সম্ভব ছিল তা করা হয়েছে। কিন্তু তবুও চিকিৎসা সম্পূর্ণ করতে আরও প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এলিপ্রু মার্মা বলেন, “আমি শুধু আমার বাবাকে সুস্থ দেখতে চাই। আমাদের যা ছিল সব বিক্রি করেছি, এখন আর কিছু নেই। সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্য চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। প্রয়োজনীয় অর্থের অভাবে রোগীর উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এলিপ্রু মার্মার এই অসহায় পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও সুস্থ হয়ে উঠতে পারেন তার বাবা—এমন আশাতেই দিন গুনছেন এই কলেজছাত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০