ABN BANGLA TV
৫ জুন ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল”।

বান্দরবান বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের বিশিষ্ট ছাত্রনেতা জনাব আসিফ ইকবাল।

দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং অস্থায়ীভাবে ঘুমানো ও থাকার জন্য পাটি (মাদুর) বিতরণ করেন।

এ বিষয়ে ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের এই আকস্মিক দুর্যোগে পরিবারগুলো এক মুহূর্তে তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধ্য অনুযায়ী সামান্য সহায়তার চেষ্টা করেছি মাত্র। বিত্তবান ও সমাজের সচেতন সবাইকে এই পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব ও ছাত্রসমাজের মাহির ইরতিসাম, জানে আলম,মো: আমির সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপদের মুহূর্তে এমন দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় ছাত্রনেতা আসিফ ইকবালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০