ABN BANGLA TV
১০ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান বালাঘাটায় অবৈধ মাটি কর্তনের দায়ে মোঃ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে জরিমানা আদায়”।

বান্দরবান বালাঘাটায় অবৈধ মাটি কর্তনের দায়ে মোঃ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে জরিমানা আদায়।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান বালাঘাটা লেমুঝিড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথ উদ্যোগে আজ: ১০ই জুন (বুধবার) এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন, আবু সালেহ মোঃ আরমান ভূঁইয়া সহকারী কমিশনার (ভুমি) বান্দরবান সদর ও প্রসিকিউশন প্রদান করেন, মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর।

এ সময় অবৈধ ভাবে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে মো: আশরাফ উদ্দিন (৫২) কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, বান্দরবান পুলিশ প্রশাসন।

পরিবেশবিদদের মতে, মোঃ আশরাফ উদ্দিনের মতো একজন শিক্ষক এর কাছ থেকে এমন কর্মকান্ড একদমই কাম্য নয়। যিনি এমন কর্মকান্ডের বিপক্ষে অবস্থান করার কথা তিনি কিনা এমন কর্মকান্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। একজন সম্মানিত ব্যাক্তির কাছ থেকে এমন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান: বিভিন্ন জায়গায় যেভাবে পাহাড় কাটা হচ্ছে পাশাপাশি সামান্য জরিমানা আদায়ের ফলে পাহাড় খেকোরা আইনের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে আইনের কোনো তোয়াক্কাই করছেন না। যার কারণে তারা প্রতিনিয়ত পাহাড় কাটার মহোৎসব চালাচ্ছেন। অবৈধ পাহাড় কর্তন রোধে কঠোর আইন প্রয়োগ এর বিকল্প নেই বলে মনে করছেন তিনি।

পরিবেশ সুরক্ষায় বান্দরবান পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান সামনেও অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০