
২৭ নভেম্বর (শুক্রবার) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিজ মাম্যা চিং মহোদয়ের সরকারি বাসভবনে দেশ, জাতি ও মানবকুলের পবিত্রতা, মঙ্গল এবং শান্তির কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় গুরু ভান্তেগণের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভান্তেগণ বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় পবিত্র মঙ্গল সূত্র, পরিত্রাণ ও কন্মাবাচ্য পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে সমবেতভাবে বুদ্ধের শীল গ্রহণ করে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিজ মাম্যা চিং উপস্থিত ভান্তেগণের উদ্দেশ্যে ধর্মীয় বিধান অনুযায়ী অষ্টপরিষ্কার, চীবর, কল্পতরু, ছোয়াং, ফলমূল ও মিষ্টান্ন দ্রব্যাদী দান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু চ নু মং, লুসাইমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উম্যা সিং, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ধর্মীয় এই আচার-অনুষ্ঠান ও দানোৎসবের মাধ্যমে বান্দরবানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
মন্তব্য করুন