
বান্দরবান জেলা প্রতিনিধি।
৮/৫/২৫ ইং সন্ধ্যায় বান্দরবান জেলা ষ্টেডিয়াম এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএফএ আহবায়ক জনাব মোহাম্মদ জাবেদ রেজা।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ক্লাব নিবন্ধন, পু্ল সিস্টেম, কোটা, দলবদলসহ বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামি জুনের মাঝামাঝি সময়ে দলবদল/ রেজিষ্ট্রৈশন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এর আগে ক্লাব নিবন্ধন নিশ্চিত করতে চায় ডিএফএ।
এবারের আসরে বেশ কয়েকটি ক্লাবকে জায়ান্ট হিসেবে মাঠে দেখা যেতে পারে।
সভায় ডিএফএ সদস্য নাছির উদ্দিন, জসিম উদ্দীন তুষার, মনির হোসেন, মো. বেলাল, মো. আয়ুব, সেক্রেটারি রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিষদ সভাপতি আজহারুল ইসলাম, ডিএসএ সদস্য থুইসিং প্রু লুবু, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য নিনি প্রু, রেফারী রুপণ কুমার দত্ত, নু হাইথুই, শিমু্ল দাশ, জিটিএল ক্লাব এর সভাপতি আবু বক্কর, ফুটবল একাডেমির পরিচালক বাবলু বড়ুয়া,মধ্যম পাড়া একাদশ এর মিজান মেজবাহ, রয়্যাল রিদম এর রিয়াজ, তাজিংডং এর মনির হোসেনসহ বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন