
মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
ইসলামী শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর এলাকায় প্রতিষ্ঠিত হলি কুরআন মডেল ইনস্টিটিউট। আধুনিক ব্যবস্থাপনা ও আদর্শ ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত কুরআন শিক্ষার সুযোগ করে দিচ্ছে।
প্রতিষ্ঠানটিতে রয়েছে—
হিফজ বিভাগ (বালক)
নাজেরা বিভাগ
নূরানী বিভাগ
সারাদিনের মাদরাসা কার্যক্রম
ও পৃথক মহিলা হিফজ শাখা।স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য নামাজ ও কুরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা
শিশুদের নৈতিকতা, আদর্শ চরিত্র গঠন ও কুরআনের আলোয় জীবন পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দক্ষ ও অভিজ্ঞ হাফেজ ও আলেমদের তত্ত্বাবধানে পাঠদান পরিচালনা করছে।
হলি কুরআন মডেল ইনস্টিটিউটের অবস্থান কালীপুর এলাকায় নাসেরা খাতুন স্কুলের পূর্ব পাশে। শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠছে।প্রতিষ্ঠান টি তে রয়েছে ভাই বোন একই সাথে পড়া পড়ার ব্যবস্হাপনা।
প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে কুরআন-সুন্নাহর আলোকে একজন আদর্শ মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। দ্বীনি শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও চরিত্র গঠনে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।”
তিনি আরও জানান, ইনস্টিটিউটটিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ১৬ ডিসেম্বর থেকে এবং ক্লাস শুরু হবে ১লা জানুয়ারি ২০২৬ ইং।
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
📞 অফিস: 01816-163737
📞 পরিচালক: 01843-619366,01925-240044
এলাকাবাসী ও অভিভাবক মহল মনে করছেন, হলি কুরআন মডেল ইনস্টিটিউট কালীপুরসহ আশপাশের এলাকায় ইসলামী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী প্রজন্মকে কুরআনের আলোয় গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে।
মন্তব্য করুন