ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন অনুষ্ঠিত। 

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন অনুষ্ঠিত।

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানে অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। ২৬ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৫টায় বান্দরবান পৌর এলাকার রাজার মাঠ থেকে শুরু হয়ে পাহাড়ের উচু নিচু সড়ক পেরিয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে এই ম্যারাথন সকাল ১০টায় শেষ হয়।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথম বারের মতো এই হিল ম্যারাথন অনুষ্টিত হয়।

এবারের প্রতিযোগিতায় বান্দরবান জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বান্দরবান-চট্টগ্রাম সড়ক ধরে রাজার মাঠ থেকে শুরু করে সুয়ালক পর্যন্ত ২১কিলোমিটার পথ অতিক্রম করেন ক্রীড়াবিদরা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউরা থানার আশরাফুল আলম, যিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে দৌড় শেষ করেন। ২য় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ (সময়: ১ ঘণ্টা ২৮ মিনিট) এবং তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন (সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট)।

আশরাফুল আলম জানান, তিনি এর আগে ১৩০ বারেরও বেশি দেশে ও আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং ভারতে ৪২ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন।

এই ম্যারাথনে অংশ নেন ৮ নারী ক্রীড়াবিদ। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি জানান, তিনি সাধারণ ক্যাটাগরিতে নারীদের মধ্যে প্রথম হয়েছেন। এবারই প্রথম তিনি পাহাড়ি এলাকায় ম্যারাথনে অংশ নেন, এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে মোট ১২বার ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন।

এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন গাজীপুর থেকে আসা ৭৮বছর বয়সী আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি এর আগে দেশের বিভিন্ন এলাকায় ৪২বার ম্যারাথনে অংশ নিয়েছেন, হিল ম্যারাথনে এটি তার দ্বিতীয়বার অংশগ্রহণ বলে জানান তিনি।

ম্যারাথন শেষে রাজারমাঠে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো:নাছির উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: ওসমানগণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি অংচ মং মারমা, বান্দরবান হিল ম্যারাথনের আহবায়ক মো:সোহেল,মো: কাউসার’ সহ দেশের বিভিন্নস্থানের ক্রীড়াবিদরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০