
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার স্বল্পের চক এলাকায় স্টেট ফাস্ট কুরিয়ার লিমিটেড নামক প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সোবাহান ও বোরহান উদ্দিন নামের দুই ব্যাক্তি টাকা নিয়ে রিক্সা দিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৫/৬ জন ছিনতাইকারি আনুমানিক ৩০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্ট্রেট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আব্দুস সুবাহান ও বোরহানউদ্দিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তিনজন ছিনতাইকারী কে আটক করে।
১০ আগস্ট (রবিবার) পরবর্তীতে বন্দর ফাঁড়ির এসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে। আটক ছিনতাইকারীরা হলো তাইজুল (২২), পিতা- দ্বীন ইসলাম, সাং- শাহী মসজিদ, বন্দর নারায়ণগঞ্জ, কাউসার (১৯), পিতা- স্বপন মিয়া , সাং: হোসেনদি, থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ।মোহাম্মদ শাকিল (২৩), পিতা- বাবুল প্রধান, উভয় সাং- হোসেনদি, থানা-গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন