ABN BANGLA TV
২৭ নভেম্বর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে, মাঠে চল”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফকির পাড়ার উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় একটি মাঠে অলস্টার ফুটবল একাদশ ও কিং এফসি ফুটবল একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পর কিং এফসি ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অলস্টার ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নজির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাবের, ছদাহা ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আবছার উদ্দিন ও মোহাম্মদ মনজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

 

পুরস্কার বিতরণকালে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং সুস্থ সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা জব্দ

১

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

২

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

৩

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

৪

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

৫

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে পবিত্রতা ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান সম্পন্ন

৭

লামায় চলমান মামলার জায়গায় জোর পূর্বক বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বসত বাড়ি নির্মাণ ও জবর- দখলের অভিযোগ 

৮

পটিয়ায় এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৯

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

১০

সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের

১১

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

১২

শিশুদের পুষ্টি সুরক্ষায় ২০২৭ থেকে বড় কর্মসূচি সরকারের

১৩

আল্লাহভীরু আলেম: জ্ঞান, আমল ও মানবকল্যাণের ১০ বৈশিষ্ট্য

১৪

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

১৫

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

১৬

সেতু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতাই মেনে নিবে না নারায়ণগঞ্জবাসী: বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম 

১৭

পটিয়ায় দুই লাখ মুসল্লির অংশগ্রহণে ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

১৮

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের  ব্যানারে নদীনাফ শিল্পীগোষ্ঠী ও সৈবাল শিল্ল্পী গোষ্ঠীর   প্রস্তুতি মুলক প্রশিক্ষণ চলছে

১৯

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

২০