ABN BANGLA TV
১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪।

পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪।

 

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোধরান জেলায় বিয়ের যাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) লোধরান জেলার মানধালি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোধরান রেসকিউ ১১২২-এর দেওয়া বিবৃতিতে জানানো হয়, অতিরিক্ত গতিতে চলা একটি কোস্টার বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে।

রেসকিউ ১১২২ আরও জানায়, আহত ২৮ জনের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত উদ্ধার করে লোধরান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে লোধরান জেলা পুলিশের (ডিপিও) প্রধান আলী বিন তারিক এক বিবৃতিতে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গত মাসে একই দিনে দুটি পৃথক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। সে সময় পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক শুকনো খালে পড়ে যায় এবং বেলুচিস্তানের ওরমারা এলাকায় একটি কোচ উল্টে যায়।

এর কয়েক দিন পর নানকানা সাহিব ও শিয়ালকোটে ঘন কুয়াশার কারণে দুটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।

সূত্র: ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০