
দেশের ফার্নিচার বাজারের প্রায় ৮০ শতাংশ ছোট ও মাঝারি কোম্পানিগুলোর দখলে থাকলেও ভোক্তাদের চাহিদা রয়েছে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলোর আসবাবপত্রেও। এসব কোম্পানি দেশের চাহিদা মিটিয়ে প্রতিবেশি বিভিন্ন দেশেই আসবাবপত্র রপ্তানি করছে। এর ধারাবাহিকতায় পটিয়ায় হাসপাতালের সামনে কাদের সুপার মার্কেটে উদ্বোধন করা হয়েছে নোঙর ফার্নিচার এন্ড হোম ডেকর। ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে পটিয়ায় ভোক্তার পছন্দের বিভিন্ন ব্র্যান্ডের নোঙর ফার্নিচার এন্ড হোম ডেকর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল উক্ত প্রতিষ্টানের স্বত্বঅধিকারী শেখ মুহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে পটিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ক্রীড়া সংগঠন সহ মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ মুহাম্মদ মুছা জানান, ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে নকশা ও কাঠামোয় থাকছে নতুনত্ব। একারণে এসব ফার্নিচারের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
১৮/০৪/২৫ ইং।
মন্তব্য করুন