
চট্টগ্রামের পটিয়ায় ১৬ এপ্রিল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দরখীলে জহির মঞ্জিলে গাউছে আমিনুল হক হারবাংগিরী (কঃ) ও মৌলানা রাহমত কবির (রহঃ) বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সারাদিন ব্যাপি খতমে কুরআন, খতমে বুখারী, রাতে সেমা মাহফিল ও খাজা গান পরিবেশন হয়। এছাড়াও উক্ত জহির রায়হা বিভিন্ন দুরদুরান্ত থেকে মানুষ মাজার জেয়ারত করে।
এসময় উপস্থিত ছিলেন,
পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী,পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, দরবারের পক্ষে ননা মিয়া, পৌর বিএনপির সদস্য মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদু সালাম, আনোয়ার হোসেন, আলমগীর, সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ ওরশ শরীফে অংশ গ্রহণ করে। রাতে আখেরি মোনাজাত শেষ তবরুক বিতরণ করা হয়।
মন্তব্য করুন