ABN BANGLA TV
২২ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯”।

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯।

নিউজ ডেস্ক:

দেশের কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাস–পিকআপ ভ্যান সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী একটি বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় মামুন পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়।

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবও উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর থানার উপপরিদর্শক ইউসুফ জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পাশের পুকুরে পড়ে যায়। এতে থাকা চালক ও যাত্রীসহ চারজন নিহত হন। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিলেন নাকি সেখান থেকে ফিরছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ফেনীর রামপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের একটি লেনে সংস্কার কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল, তখন শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এরপর বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথাকাটাকাটির কারণে সড়কে যানজট তৈরি হয়। কিছুক্ষণ পর দোয়েল পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এসে জটলায় ধাক্কা দিলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০