ABN BANGLA TV
২৮ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে

শামসুল আলম শারেক, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে ৮ গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন হাতিটিকে ঘর থেকে বের করে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

 

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে।

 

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে গুলিবিদ্ধ ও আহত বন্যহাতিটি আবারও লোকালয়ে ফিরে আসে। হাতিটি ওই বাড়িতে অবস্থান করলে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।

তবে আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। কোনো রকমে ধীরে ধীরে বনের কাছাকাছি চলে যায়। এ সময় বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান। তবে এখনো হাতিটি পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।

 

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় আমরা তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা জব্দ

১

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

২

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

৩

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

৪

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

৫

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে পবিত্রতা ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান সম্পন্ন

৭

লামায় চলমান মামলার জায়গায় জোর পূর্বক বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বসত বাড়ি নির্মাণ ও জবর- দখলের অভিযোগ 

৮

পটিয়ায় এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৯

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

১০

সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের

১১

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

১২

শিশুদের পুষ্টি সুরক্ষায় ২০২৭ থেকে বড় কর্মসূচি সরকারের

১৩

আল্লাহভীরু আলেম: জ্ঞান, আমল ও মানবকল্যাণের ১০ বৈশিষ্ট্য

১৪

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

১৫

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

১৬

সেতু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতাই মেনে নিবে না নারায়ণগঞ্জবাসী: বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম 

১৭

পটিয়ায় দুই লাখ মুসল্লির অংশগ্রহণে ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

১৮

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের  ব্যানারে নদীনাফ শিল্পীগোষ্ঠী ও সৈবাল শিল্ল্পী গোষ্ঠীর   প্রস্তুতি মুলক প্রশিক্ষণ চলছে

১৯

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

২০