
অন্যায়ের প্রতিবাদ, অধিকার আদায় এবং অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আসন্ন ছদাহা ৬নং ওয়ার্ডের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব জিয়াবুল হক। দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, এলাকার মানুষের প্রতি অবিচল ভালোবাসা এবং অতীতের একটি ঐতিহাসিক ঋণ শোধ করতেই তিনি এবার ভোটের মাঠে নামছেন বলে জানিয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে আবেগঘন কণ্ঠে জিয়াবুল অতীতে ফিরে যান। তিনি বলেন, “আজ থেকে দীর্ঘ সময় আগে আমার বড় ভাই জহির উদ্দিন আমাদের এই ওয়ার্ডের নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই সময় ওয়ার্ডের সর্বস্তরের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছিল, তা আমাদের পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন এক চক্রান্তকারী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ভোট সেন্টার দখল করে জনগণের রায় ছিনতাই করেছিল এবং ভোট চুরির মাধ্যমে আমার ভাইকে হারিয়ে দিয়েছিল।”
”কেন্দ্র দখল করে সেদিন শুধু আমার ভাইকে হারানো হয়নি, বরং এই ওয়ার্ডের সাধারণ মানুষের পবিত্র আমানত ও ভোটাধিকার হরণ করা হয়েছিল। জনগণের সেই ভালোবাসার ঋণ শোধ করতেই আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।
তিনি আরো বলেন,”বিগত সরকারের আমলে আমাদের পরিবারের ওপর কি পরিমাণ স্ট্রিম রোলার চালানো হয়েছে, তা এলাকার সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ করেছেন। মিথ্যা মামলা, ভয়ভীতি আর নানামুখী নির্যাতন সত্ত্বে ও আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও, আমরা আমাদের জন্মমাটি আর আপনাদের ছেড়ে কোথাও যাইনি। ইনশাল্লাহ, আগামীতেও কখনো যাব না। সুখ-দুঃখে এই ওয়ার্ডের মানুষের পাশেই থাকব।”
নির্বাচিত হলে যে কাজগুলোকে গুরুত্ব দিবেন ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে এবং দুর্নীতির অবসান ঘটানো হবে।মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ: তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষাবান্ধব ও ক্রীড়ামুখী পরিবেশ তৈরি করা হবে।
অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা হবে। নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ যাবতীয় সেবা যেন সাধারণ মানুষ কোনো ভোগান্তি ও দালালের খপ্পর ছাড়া পায়, তা নিশ্চিত করা হবে।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, জিয়াবুল-এর পরিবারের ত্যাগ ও সততা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। দীর্ঘদিন ধরে এই অবহেলিত ওয়ার্ডে একজন যোগ্য ও সাহসী অভিভাবকের অভাব ছিল, যিনি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।
জিয়াবুল ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, “আমার কোনো ব্যক্তিস্বার্থ নেই। দীর্ঘ সময় ধরে আমাদের একটাই ইচ্ছে— এলাকার মানুষের সেবা করা। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। অতীতের সেই ছিনতাই হওয়া জয় আর আমাদের ওয়ার্ডের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনতে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।”
মন্তব্য করুন