ABN BANGLA TV
১১ আগস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিম্বুক পাহাড়ে পানি সংকটে ম্রো সম্প্রদায়, টেকসই সমাধানে ধ্রুবতারার উদ্যোগ।

চিম্বুক পাহাড়ে পানি সংকটে ম্রো সম্প্রদায়, টেকসই সমাধানে ধ্রুবতারার উদ্যোগ।

 

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যান পাড়া ও বাগানপাড়ায় এলাকা ম্রো সম্প্রদায় দীর্ঘদিন ধরে ভয়াবহ পানি সংকটে ভুগছে। বর্ষা মৌসুমে পানির উৎসগুলো ঘোলা হয়ে পড়ে, আর শুষ্ক মৌসুমে পাহাড়ি ঝিরিগুলো শুকিয়ে যায়। ফলে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীকে। এতে করে বিশেষ করে নারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

গত ১০ আগস্ট (রবিবার) বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যান পাড়া ও বাগানপাড়ায় পানি সংকটে ভুগতে থাকা ম্রো সম্প্রদায়ের সহায়তায় টেকসই উদ্যোগ নেন ধ্রুবতারা।

এই প্রেক্ষাপটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পাহাড়ি জনগোষ্ঠীর এই সংকট নিরসনে কাজ শুরু করেছে। সম্প্রতি ধ্রুবতারার প্রধান নির্বাহী এবং United Nations Convention to Combat Desertification (UNCCD)-এর CSO প্যানেলের সদস্য অমিয় প্রাপন চক্রবর্ত্তী, এবং চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী  মো.আরিফ এবং ধ্রুবতারা বান্দরবান জেলা কমিটির সভাপতি বর্ধন মারমা, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন সাধারণ সম্পাদক তনয়া ম্রো, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন কোষাধ্যক্ষ এবং ধ্রুবতারা আইসিটি সম্পাদক সাবেক মাংইয়ং ম্রোসহ আরও অনেকে। ধ্রুবতারা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চিম্বুক পাহাড়ের ম্রো সম্প্রদায়ের গ্রামগুলো পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি সংকটও শিক্ষাসহ অন্যান্য চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

অমিয় প্রাপন চক্রবর্ত্তী বলেন, এই সংকট শুধুই উন্নয়নের অভাব নয়, এটি মানুষের মৌলিক অধিকার পানি পাওয়ার অধিকার। আমরা বিশ্বাস করি, ত্রাণ দিয়ে সাময়িক সহায়তা নয়, স্থানীয়দের অংশগ্রহণে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানই এই সমস্যার উত্তরণ ঘটাতে পারে।

তিনি আরও জানান, খুব শিগগিরই কমিউনিটি-নেতৃত্বাধীন সমাধান নিয়ে ধ্রুবতারা আরও গভীরভাবে কাজ শুরু করবে এসব দুর্গম এলাকায়।

ধ্রুবতারা দাতা সংস্থা ও বেসরকারি খাতকে এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানিয়েছে, যেন সম্মিলিতভাবে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।চ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০