ABN BANGLA TV
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ফারুক দুদিনের রিমান্ডে”।

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ফারুক দুদিনের রিমান্ডে।

নিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ফারুক ওরফে কাইল্লা ফারুককে হত্যা চেষ্টা মামলায় দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম-এর আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রাজু আহম্মেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময় বিচারক তার পেশা ও মামলার বাদীর সঙ্গে পরিচয় সম্পর্কে জানতে চাইলে ফারুক বলেন, তার একটি পিকআপ রয়েছে এবং তিনি জমি-সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। চাঁদাবাজির অভিযোগ ওঠা এলাকায় গত এক সপ্তাহে যাননি বলেও দাবি করেন তিনি। মামলার বাদী রাসেলকে চেনেন না বলেও আদালতে জানান।

এর আগে রোববার বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী মো. রাসেল, যিনি মোহাম্মদপুরের একজন ব্যবসায়ী। এজাহারে উল্লেখ করা হয়, গ্রিনভিউ হাউজিং এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে বছিলা রোডে ফুটপাতের দোকানিদের কাছে চাঁদা দাবি করা হলে রাসেল ও তার সহযোগীরা বাধা দেন। এ সময় তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২১ ফেব্রুয়ারি বিকেলে সাতজন নাম উল্লেখসহ আরও আটজন অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে ওই এলাকায় এসে রাসেল ও তার সহযোগীকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর রোববার মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০