
চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র সহ এক শীর্ষসন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোহরী হাট নগর পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে এ শীর্ষসন্ত্রাসীকে গ্রেফতার করেন। জানা যায় ঘটনার দিন বাংলাদেশ সেনাবািহনীর গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াব দিয়াব এর নেতৃত্বে সেনাবানিহীর দল উপজেলার শীর্ষসন্ত্রাসী জুবায়ের আরফিন (২৮) কে দেশীয় অস্ত্রসহ তার বাসা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাজ থেকে একটি দেশীয় পিস্তল, দু’টি রাম দা, একটি ছুড়ি, তিনটি মোবাইল সেট ও নগদ টাকা উদ্বার করা হয়। একই দিন সকালে সেনাবাহিনী সন্ত্রাসী জোবায়ের আরেফিনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
আবিদুর রহমান বাবুল
মোবাইল ঃ ০১৮১৮০০৭১৪৭
তারিখ ঃ ২৫/০৫/২০২৫ ইং
মন্তব্য করুন