ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঘুমধুমে সাবেক ছাত্রলীগ নেতা ছৈয়দুর রহমান হীরার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ!”।

ঘুমধুমে সাবেক ছাত্রলীগ নেতা ছৈয়দুর রহমান হীরার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ!।

নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা ছৈয়দুর রহমান হীরার বিরুদ্ধে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আরেফা বেগম (৩২) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে ছৈয়দুর রহমান হীরা পূর্বের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে একই এলাকার আনোয়ারুল ইসলামের স্ত্রী আরেফা বেগমকে হুমকি দিয়ে আসছিলেন।

ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি আরেফার বসতভিটায় প্রবেশ করে একটি আম গাছ থেকে জোরপূর্বক আম পাড়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালান। এতে আরেফা বেগম গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, আরেফা বেগমকে উদ্ধার করতে গেলে এক নারী সাক্ষীকেও মারধর ও শ্লীলতাহানি করা হলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী আরেফা বেগম জানান, অভিযুক্তরা পূর্ব থেকেই তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল এবং ভবিষ্যতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই হৃদয় পাল বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০