ABN BANGLA TV
২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“কালীপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে এসিল্যান্ড ওমর সানি আকন”।

কালীপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে এসিল্যান্ড ওমর সানি আকন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের কালীপুর ইউনিয়নের সলিয়ার বাপের পুল সংলগ্ন সরকারি খাস জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা উক্ত সরকারি খাস জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দখলমুক্ত করা হয় সরকারি জমি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সমাজকর্মী নিজাম উদ্দীন ও ছাত্রনেতা মোহাম্মদ মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সরকারি সম্পদ রক্ষা পাবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে।

সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন জানান, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০