ABN BANGLA TV
১০ মে ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“উলিপুরে ৫১ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন”।

উলিপুরে ৫১ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।

নিউজ ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খাওয়ার দরগা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে খাল খনন ও কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সংশয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের আওতায় প্রকল্পটি দুইটি অংশে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কালভার্ট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা। এছাড়া প্রায় ২ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা। প্রকল্পে মোট ১১৯ জন শ্রমিক কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তবে প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয়দের একাংশ এর স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অতীতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি) ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল। ফলে এবারও বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, প্রকল্পে নিয়োজিত ১১৯ জন শ্রমিকের সঠিক তালিকা প্রকাশ এবং তাদের মজুরি যথাযথভাবে পরিশোধ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে খাল খনন ও কালভার্ট নির্মাণের কাজে বরাদ্দকৃত অর্থের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোর তদারকি ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে প্রকল্পটি এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যথায় এটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কিত হয়ে উঠতে পারে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রকল্পের কাজ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০