ABN BANGLA TV
১৯ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ায় সংবাদ সম্মেলন: কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে প্রস্তুতি চূড়ান্ত।

কামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

দেশ গড়ো, অধিকার দাও, নাগরিক ভাবো—এই মূলমন্ত্রকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই কক্সবাজারে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এই উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় উখিয়া প্রেসক্লাব হল রুমে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধাদের পক্ষে জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ সোহেল ইসলাম, মোহাম্মদ ফাহাদ এবং মিছবাহ উদ্দিন তাহিন চৌধুরী।

তারা বলেন, জুলাই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সচেতন নাগরিক আন্দোলনের সূচনা, যার লক্ষ্য ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

নেতৃবৃন্দ জানান, বর্তমানে দেশের রাজনীতি ও প্রশাসনিক কাঠামো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই এই পদযাত্রার মূল লক্ষ্য।

জিনিয়া শারমিন রিয়া বলেন, “নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না। এনসিপির পদযাত্রা সেই অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।”

মোহাম্মদ সোহেল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি মানুষকে সঙ্গে নিয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য— ক্ষমতা দখলের জন্য নয়। এনসিপি জনগণের কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।

এসময় মোহাম্মদ ফাহাদ বলেন, “এই পদযাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংলাপ ও সম্পর্ক গড়ে তোলার একটি রূপান্তরমূলক উদ্যোগ।”

মিছবাহ উদ্দিন তাহিন চৌধুরী বলেন, “দেশ এখন একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এনসিপি চায় এদেশে আবারও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক।”

সংবাদ সম্মেলনে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে বলা হয়, কক্সবাজারে অবস্থানকালীন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া বিভিন্ন মানবিক ইস্যু, রোহিঙ্গা সংকট, পরিবেশ বিপর্যয়, পর্যটনখাতে সম্ভাবনা ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করবেন নেতারা।

সংবাদ সম্মেলন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, এনসিপি কোনো ক্ষমতাকেন্দ্রিক জোটে যাচ্ছে না বরং একটি বিকল্প, স্বতন্ত্র ও জনভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবেই আত্মপ্রকাশ করছে। এনসিপির এই পদযাত্রা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তরুণ সমাজসহ সচেতন নাগরিকদের মধ্যে সাড়া ফেলেছে বলে দাবি করেন দলের নেতারা।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে একটি ভিন্নধারার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি ‘নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বিকেন্দ্রীকরণভিত্তিক প্রশাসন কাঠামো’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৯ জুলাই কক্সবাজার আসবেন, নেতৃবৃন্দ কক্সবাজার ও বান্দরবান জেলার ৫ উপজেলায় গণসংযোগ করবেন।

উল্লেখ্য, এনসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০