ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বেরিয়ে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুতই বাকি অংশ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে বলে তারা আশাবাদী। এ কারণে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, অধ্যাদেশ প্রণয়নের গুরুত্ব ও জরুরিতা শিক্ষা উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি উপদেষ্টা শিক্ষার্থীদের ধৈর্য ধরে সরকারকে সময় দিতে আহ্বান জানান।

শিক্ষার্থীরা আরও জানান, পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।

এর আগে সোমবার বিকেলে সরকারি সাত কলেজের ২৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অধ্যাদেশ দ্রুত চূড়ান্ত ও প্রকাশের দাবিই ছিল শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০