ABN BANGLA TV
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আগামীকাল মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক”।

“আগামীকাল মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক”।

 

নিউজ ডেস্ক:
৯ ফেব্রুয়ারি, ২০২৬।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে প্রায় ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। ভোটের দিন তারা দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পুরো নির্বাচন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন।

ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ–২০২৬ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায়, ইইউভুক্ত ২৭টি দেশ ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা পর্যবেক্ষকরা এই মিশনে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২০০ জনে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকায় স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের দিন ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের প্রতিটি ধাপ কীভাবে পর্যবেক্ষণ করতে হবে—সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার তারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বেন।

ইইউ মিশনের তথ্যমতে, ইউরোপ থেকে আগত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষকের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মিশন এবং সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়েছেন। এতে ইইউর পর্যবেক্ষণ কার্যক্রমের বিস্তৃতি আরও বেড়েছে।

এছাড়া, ১১ সদস্যের একটি মূল বিশ্লেষক দল গত বছরের ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে ভোটদানের পরিবেশ, ভোটগ্রহণের স্বচ্ছতা, গণনার পদ্ধতি এবং ফলাফল প্রণয়নের পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

ভোটগ্রহণ শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস নির্বাচনী পর্যবেক্ষণের প্রাথমিক মূল্যায়ন ও ফলাফল গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০