ABN BANGLA TV
৭ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আপত্তিতে ঝুলে গেল ৩টি”।

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আপত্তিতে ঝুলে গেল ৩টি।

নিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত বিলগুলোর মধ্যে ১০টি সংসদে উত্থাপন করা হলে তার মধ্যে ৭টি বিল পাস হয়েছে। তবে আপত্তির কারণে আরও ৩টি বিল আপাতত আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব বিল উত্থাপন করেন। পরে স্পিকার একে একে বিলগুলো কণ্ঠভোটে দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৭টি বিল অনুমোদন পায়।

উত্থাপিত ১০টি বিলের মধ্যে যেগুলো পাস হয়েছে, সেগুলো মূলত নির্বাচন ব্যবস্থা, সংসদীয় কাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আইন সংশোধন ও প্রণয়ন নিয়ে। পাস হওয়া আইনগুলোর মধ্যে রয়েছে— ১. ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২৬, ২. রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬, ৩. নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন-২০২৬, ৪. নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, ৫. জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, ৬. জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং ৭. বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬।

অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ বিল তাৎক্ষণিকভাবে পাস না করে অধিকতর আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এগুলো হলো— ১. জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনপ্রচলন) আইন-২০২৬, ২. সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং ৩. সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ (রহিতকরণ) আইন-২০২৬।

সংশ্লিষ্ট মহলের আপত্তি ও মতামত বিবেচনায় নিয়ে এই বিলগুলো পরে পুনরায় সংসদে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা (সংশোধন) বিল’ সংসদে উপস্থাপন করলে তা সরাসরি পাস না করে যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টিকে আইনে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০টি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। বাকি ৮৮টি অধ্যাদেশ পর্যায়ক্রমে বিল আকারে সংসদে তোলার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০