ABN BANGLA TV
২ অক্টোবর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুমায় বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক আহত।

রুমায় বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক আহত।

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।

বুধবার (২রা অক্টোবর) দুপুর দশটায় বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, পিতা- ইলিয়াস মিয়া’র ছেলে অপু মিয়া (২৬), পিতা লাল মিয়া’র ছেলে অ্যাডভোকেট মোমেন মিয়া ( ৩২), তারা দু’জনই নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ থানা, রুগুরামপুর বাসিন্দা।

জানা যায়, কেওক্রাডং ভ্রমণ থেকে ফিরে এসে বগালেক কাছাকাছি ঢালু রাস্তায় নামার সময় এক পর্যটক মোটরসাইকেল ব্রেক ফেল করে ওপর আরেকটি বাইকের সাথে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে উল্টে যায়। এতে দু’জন সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কারণে বগালেকগামী পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পর্যটকরা অতিরিক্ত গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর ফলে ঝুঁকি আরও বেড়ে যায়। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বগালেক ও কেওক্রাডং দেশের অন্যতম পর্যটন স্পট। তবে রাস্তার দুর্গমতা ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০