ABN BANGLA TV
১২ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া”।

রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া।

ক্রাইম রিপোর্টার:

আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুস ছোবহান ওরফে পরান বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার বন্দর রেললাইন এলাকার তার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা অংশ নেন। মরহুমের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বাদ আছর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তথ্যমতে,মৃত আজিম খান ও তারা বিবির সন্তান পরান বাবুর শিল্পী হওয়ার পেছনে বড় অবদান ছিল তার মায়ের। মায়ের উৎসাহেই তিনি নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র জগতে। তার নাম ছোবহান পরে পরান বাবু নামে সবাই ডাকতো তাকে। মহাকবি কায়কোবাদের রক্ত সম্পর্কীয় এই মানুষটি ‘রহিম রূপবান’ সহ অসংখ্য ছবিতে অভিনয় করে কুড়িয়েছিলেন দর্শকপ্রিয়তা। কিন্তু পর্দার সেই রঙিন জগত ছেড়ে একদিন তিনি থিতু হয়েছিলেন নারায়ণগঞ্জের বন্দরে। জীবনসঙ্গিনী মাতুন বিবিকে নিয়ে শুরু করেছিলেন এক লড়াকু সংসার জীবন।

সংসারের চাকা সচল রাখতে আদম ব্যবসায় নিজেকে নিয়োজিত করলেও ভাগ্যের নির্মম পরিহাসে শেষ জীবনে তাকে লড়তে হয়েছে চরম দারিদ্র্য ও জটিল ব্যাধির সাথে। তিন কন্যা ও এক পুত্রকে নিয়ে এক প্রকার নিভৃতেই কেটেছে এই গুণী শিল্পীর শেষ দিনগুলো। যে মানুষটি একসময় হাজারো মানুষকে বিনোদন দিয়েছেন, তাকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে এক বুক হাহাকার নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০