ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাণিজ্য ঘাটতি ২ লাখ কোটি টাকার বেশি, চাপের মুখে অর্থনীতি”।

বাণিজ্য ঘাটতি ২ লাখ কোটি টাকার বেশি, চাপের মুখে অর্থনীতি।

নিউজ ডেস্ক:

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়ে ১ হাজার ৬৯১ কোটি ডলারে পৌঁছেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৭ হাজার কোটি টাকার সমান। আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতি এবং প্রত্যাশিত হারে রপ্তানি আয় না বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বৈদেশিক লেনদেনের চলতি হিসাব (ব্যালেন্স অব পেমেন্ট) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৩৭১ কোটি ডলার। সেই তুলনায় এবার ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অর্থনীতিবিদদের মতে, গত ফেব্রুয়ারিতে রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়ে যায়। এতে মোট আমদানির পরিমাণ বৃদ্ধি পায়। একই সময়ে রপ্তানি আয় প্রত্যাশিত না হওয়ায় বাণিজ্য ভারসাম্যে চাপ তৈরি হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট আমদানি হয়েছে ৪৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩০ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। আগের অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় ছিল ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। ফলে আমদানি ও রপ্তানির মধ্যে ব্যবধান আরও বেড়ে গেছে।

সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব দেশের আমদানিতে পড়েছে। রপ্তানি আয় কমে যাওয়ার পাশাপাশি আমদানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বাণিজ্য ঘাটতি বড় আকার নিয়েছে।

তাদের মতে, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে আমদানি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি খাতকে শক্তিশালী করার বিকল্প নেই। অন্যথায় বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা আরও বাড়তে পারে এবং তা সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০