ABN BANGLA TV
৩ জুলাই ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ।

বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ।

 

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার

 

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবু, নিম, বেল, জাম, কাঠাল, আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

২ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বন্দর উপজেলা কৃষি অফিসার তাছলিমা আক্তার।

স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন, শুধু গাছ লাগালে চলবে না এর বিকাশ ঘটাতে গাছের পরিচর্যা করতে হবে, একটা সময় আসবে গাছ লাগানোর আমরা সময়ও পাবো না। সবুজে ঘেরা গাছে ভরে যাবে দেশ।গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, পক্ষান্তরে গাছ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। বন্দর কৃষি অফিস থেকে এবার ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা ১৮০০, তালের চারা ২০০, নিম চারা ২৫০০, জাম চারা ২৫০০, কাঁঠাল চারা ২৫০০, বেল চারা ২৫০০, আম চারা ৫০০, লেবু চারা ৯০০ টি বিতরণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী। বন্দর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তি ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০