
বন্দর উত্তর কলাবাগ
বাবরি জামে মসজিদে ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রতিবাদের বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
বর্বরত ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজের পর বন্দর উত্তর কলাবাগ বাবরি জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন মসজিদ কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি রজ্জব আলী, সহ-সাধারণ সম্পাদক সোহেল, দপ্তর সম্পাদক মিলন খন্দকার, কার্যকরী সদস্য আবদুল হাকিম, সদস্য শাহীন, নিজামুদ্দিন, শরীফ ও খোরশেদ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
—
মন্তব্য করুন