
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নে খড়িবাড়ীতে সুধীর চন্দ্র সেনের বসতবাড়ি দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুধীর চন্দ্র সেন খড়িবাড়ী এলাকার মৃত: মহিনাথ সেনের ছেলে। জানা যায়, সুধীর চন্দ্র সেন গত ৫/৬ মাস পূর্বে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করলেও দেশে রেখে গেছেন তার মেয়ে ও জামাই। এদিকে সুধীর চন্দ্র সেন ভারত যাওয়ার পূর্বে তার বাড়ি সহ বাড়িতে থাকা সকল আসবাবপত্র ও গাছপালা স্ট্যাম্পের উপর লিখিত পঞ্চমালাদি বিক্রয় আকারে ৩০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে রতন চন্দ্র সেন এর নিকট হস্তান্তর করেন। এবং বাড়ি ছেড়ে যাওয়ার সময় রতন চন্দ্র সেনকে তার বাড়ি ঘরের চাবি হাতে তুলে দেন। এবং রতন চন্দ্র সেন এর বাবা সেখানে থাকতেন। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি পরিতোষ চন্দ্র সেন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মানুষকে নিয়ে এসে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বকভাবে ঐ বাড়িটি দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গত বুধবার ১৬ জুলাই বিকেলে ঘটনা স্থানে গিয়ে সরাসরি দেখা গিয়েছে, সুধীর চন্দ্র সেন এর মেয়ে সুবর্ণা সেন শিমু ও তার আপন দুই ভাই ধনেশ চন্দ্র সেন (৪০)এবং প্রদিপ চন্দ্র সেন(৩৬) সুধীর চন্দ্র সেন এর বাসায় আসলে তাদেরকে সরাসরি বাধা প্রদান করেন পরিতোষ চন্দ্র সেন ও তার লোকজন। এ বিষয়ে পরিতোষ চন্দ্র সেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার দাদা যখন ভারতে চলে গিয়েছে তখন তার সকল সম্পত্তি আমার হয়ে গেছে। এখানে এই সম্পতি অন্য কেউ দাবি করতে পারে না একমাত্র দাবিদার সুধীর চন্দ্র সেন। তার মেয়ে সুবর্ণা সেন শিমু যদি এই সম্পত্তি দাবি করে তবে তাকে আইনের মাধ্যমে আসতে হবে। সুধীর চন্দ্র সেন এর সম্পত্তি টি কোন লিখিত আকারে নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিতোষ ও তার পরিবার বলেন, কোন কাগজ পত্র নেই। আমার বাবার সম্পত্তি আমি দাবিদার।,
মন্তব্য করুন