ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক -৭

টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক -৭।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৭ জন পাচারকারী আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ময়দানের ঘোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ০৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক কৃতরা হলেন মুহাম্মদ ফারুক (২০), উমর ফারুক (২৭), আরফাত উল্লাহ(২৬), মোহাম্মদ আনিস(২৩), ফয়েজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬),ও আসাদ উল্লাহ (২২) বলে জানায়। আটক কৃতরা সকলে টেকনাফের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০