ABN BANGLA TV
৩ নভেম্বর ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে রাস্তার উপরে বাড়ি থাকায় সংস্কার কাজে বাঁধা , রাস্তার জমি মাপার সময় বাড়িওয়ালার আকস্মিক হামলায় সার্ভেয়ারসহ আহত দুই ,থানায় অভিযোগ।

গাজীপুরে রাস্তার উপরে বাড়ি থাকায় সংস্কার কাজে বাঁধা , রাস্তার জমি মাপার সময় বাড়িওয়ালার আকস্মিক হামলায় সার্ভেয়ারসহ আহত দুই ,থানায় অভিযোগ।

স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন নাগপুর থেকে বসুরা মধ্যপাড়া পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার সংস্কার কাজ দুইবছরেও শেষ করা যায় নি ।

২৬/১০/২০২৫ তারিখ রবিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে রাস্তার দুই পাশে সমপরিমাণ জমি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন করতে গেলে রাস্তার উপরে থাকা বাড়ির মালিক মঈন উদ্দিন আকস্মিকভাবে জমি মাপার ফিতা ধরে থাকা একই এলাকার জয়নালের পুত্র হাফিজুল বাশার কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং পেটে বিদ্ধ করার উদ্দেশ্যে আঘাত করলে হাফিজুল বাশার মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পাশে থাকা জমি মাপার সার্ভেয়ার বাঁধা দিলে মঈন উদ্দিন তাকেও আঘাত করে। এসময় আশেপাশে থাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী ছুটে এসে মঈন উদ্দিন কে বাঁধা দিলে মঈন উদ্দিনের স্ত্রী ও পরিবারের লোকজন সহ তার ওয়ার্কশপের চার পাঁচজন কর্মচারী লোহার রড ও পাতি সহ লাঠিসোটা সহ দেশিয় অস্ত্র নিয়ে এসে চাঁদাবাজ চাঁদাবাজ বলে এলোপাথাড়ি মারধর শুরু করে। উপস্থিত লোকজন মিলে তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দিয়ে আহত রক্তাক্ত অবস্থায় হাফিজুল বাশার কে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রশাসনের কাছে হাফিজুল বাশার ও তাহার পরিবারসহ এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক ।

এলাকাবাসী আরো দাবি জানিয়েছেন যে এই রাস্তাটি অত্র এলাকার মানুষের বহুবছরের স্বপ্ন ও প্রত্যাশার রাস্তা। এই রাস্তাটি সংস্কার না হওয়ায় এই এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন ।

একটা অসুস্থ রোগী হাসপাতালে নিতে গেলেও খানাখন্দ কাঁদা মাটির সাথে লড়াই করে ধরাধরি করে নিতে হয়। হাটবাজার স্কুল মাদ্রাসায় যাওয়া কষ্টকর হয় যার ফলে এই রাস্তাটি দ্রুত সংস্কার সম্পন্ন করা অতীব জরুরি বলে এলাকাবাসী মিলেই আলোচনার মাধ্যমে এর সমস্যা সমাধানের চেষ্টা করলে বসুরা থেকে নাগপুর পর্যন্ত কয়েকটা বাড়ির মালিক এতে ক্ষিপ্ত হয়ে উঠে এবং রাস্তার সংস্কার কাজে বাঁধা দেয়ার ফলে দুই বছরে ও এর সংস্কার কাজ সম্পন্ন করা যায় নি।

এসব বাড়ির মালিকেরা রাস্তার জমি না রেখে অপরিকল্পিত ভাবে জোরপূর্বক বাড়ি তৈরি করার সময় এলাকাবাসী বাঁধা দিলেও তারা কাউকে পরোয়া না করে সকলকে অমান্য করে বাড়ি তৈরি করায় সংস্কার কাজে ভোগান্তির শিকার হচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সহ এলাকাবাসী।

এলাকাবাসী জানায় প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এসব অপরিকল্পিত ভাবে জোরপূর্বক তৈরি করা বাড়ি ভেঙে দুই পাশের জমির সমপরিমাণ বন্টনের মাধ্যমে রাস্তা সংস্কার না করলে বাড়ির বিপরীতে থাকা জমির মালিকেরা নিজেদের জমি হারিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন ।

এলাকাবাসী তাদের দীর্ঘদিনের প্রত্যাশার এই রাস্তাটি সংস্কার কাজে প্রশাসন ও সিটি করপোরেশনের রাস্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০