
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীপুর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেম (সোহাগ) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামী যুব বিভাগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন বজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের মূল প্রতিপাদ্য— “শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠন” বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন