ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এনসিপিতে রুমিন ফারহানা-জুনায়েদসহ জুলাইয়ের নেতাদের যোগদানের গুঞ্জন”।

এনসিপিতে রুমিন ফারহানা-জুনায়েদসহ জুলাইয়ের নেতাদের যোগদানের গুঞ্জন।

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে—স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সমন্বয়ক রাফে সালমান রিফাতসহ জুলাই আন্দোলনের পরিচিত বহু মুখ শিগগিরই দলটিতে যোগ দিতে পারেন।

দলীয় সূত্রগুলো জানায়, চলতি মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এসব নেতার যোগদানের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক প্ল্যাটফর্মে আনতে এনসিপি সক্রিয়ভাবে বিভিন্ন ব্যক্তি, দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।

এনসিপির শীর্ষ নেতারা ইতোমধ্যে আপ বাংলাদেশ, এবি পার্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন।

জানা গেছে, আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের একটি অংশের সঙ্গে এনসিপির সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের নেতা আলী আহসান জুনায়েদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

সূত্র মতে, আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত ছাড়াও প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এবি পার্টির একটি অংশ থেকেও কিছু নেতা এই দলে যুক্ত হতে পারেন।

এছাড়া নয় দফা ঘোষণার সঙ্গে যুক্ত আব্দুল কাদের এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়া এই নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও কয়েকজনের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, সাবেক বিএনপি নেত্রী ও বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে এনসিপি। তবে তার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নতুনদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ১২ এপ্রিল একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও, চূড়ান্ত সিদ্ধান্তে কিছুটা সময় লাগতে পারে।

এ বিষয়ে আব্দুল কাদের জানান, তার যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয়। একইভাবে আপ বাংলাদেশের এক শীর্ষ নেতাও বলেন, আলোচনা চলমান রয়েছে এবং অচিরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, বিভিন্ন পর্যায়ের অনেকের সঙ্গেই তাদের যোগাযোগ হচ্ছে। রুমিন ফারহানার বিষয়টি এখনো নির্ধারিত নয়, তবে আপ বাংলাদেশের একটি অংশের যোগদানের বিষয়ে আলোচনা এগোচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০