
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সফল প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এর নেতৃত্বে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সরকারের এই সহায়তা কর্মসূচি এলাকার দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান সংশ্লিষ্ট টেকনিক্যাল অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই উপহার দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
স্থানীয়রা জানান, সরকারের এই উদ্যোগে হতদরিদ্র মানুষের ঈদের প্রস্তুতি নিতে কিছুটা স্বস্তি মিলেছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর ও অন্যান্য উৎসবকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ে থাকে।
মন্তব্য করুন