ABN BANGLA TV
১৫ মার্চ ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“থানচিতে বিএনকেএসের উদ্যোগে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত”।

থানচিতে বিএনকেএসের উদ্যোগে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ সহযোগিতায়, বিএনকেএস-এর (ওইএসআইএসএস) প্রকল্প বাস্তবায়নের চাইল্ড জার্নালিস্ট গ্রুপ (সিজেজি) সদস্যদের নিয়ে কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে থানচির বলিপাড়ার বিএনকেএস এনজিও প্রকল্প অফিস হল রুমে চাইল্ড জার্নালিস্ট গ্রুপ (সিজেজি) সদস্যদের নিয়ে কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা। তিনি শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোটবেলা থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহের দক্ষতা অর্জন করা আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন, বিএনকেএস এনজিওর (ওইএসআইএসএস) প্রকল্প প্রোগ্রাম এন্ড স্পন্সরশিপ অফিসার মংক্য ওয়াং মারমা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বিএনকেএস এনজিওর (ওইএসআইএসএস) প্রকল্প এফ ও মংপ্রুচিং মারমা।

কোয়ার্টারলি সভায় চাইল্ড এন্ড জার্নালিস্ট গ্রুপের সদস্য ও সদস্যারা অংশগ্রহণ করেন। সভায় সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য যাচাই, সংবাদ লেখার মৌলিক নিয়ম এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে শিশু সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পেয়েছে বলে আয়োজকরা মনে করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এসব কর্মশালা মাধ্যমে শিশু-কিশোররা সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০