ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে আসছেন ‘রাজনৈতিক নেতারা’।

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে আসছেন ‘রাজনৈতিক নেতারা’।

নিউজ ডেস্ক:

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে আবারও রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগে জারি করা পরিপত্র বাতিল করে নতুন করে নীতিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎ শাহী সদস্য, দাতা সদস্য এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে নির্দেশনা এসেছে। এসব পদে সাধারণত স্থানীয় রাজনৈতিক নেতারা বা তাদের সমর্থকেরাই থাকেন। ফলে অঘোষিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদেও আবার রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সভাপতি হওয়ার সুযোগ রাখার বিষয়টি আলোচনায় এসেছে।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্তও শিথিল করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকার যে বাধ্যবাধকতা রয়েছে, তা বাতিল করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রবিধান সংশোধন করা হলে সভাপতির জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্ত তুলে দেওয়া হবে। এর ফলে ২০২৪ সালের আগের নিয়মই আবার কার্যকর হতে পারে, যেখানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ছিল না।

ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়াতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। নতুন ব্যবস্থায় সংসদ সদস্যদের সরাসরি কমিটি গঠনে ভূমিকা থাকবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নর্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজন সম্ভব্য প্রার্থীর নাম শিক্ষা

এরপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওই তালিকা থেকে একজনকে নির্বাচন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেবেন বলে প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর শিগগিরই নতুন পরিপত্র বা নির্দেশনা জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০