ABN BANGLA TV
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঠাকুরগাঁয়ের রাজাগাঁওয়ে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন শিক্ষক আহসান হাবিব”।

ঠাকুরগাঁয়ের রাজাগাঁওয়ে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন শিক্ষক আহসান হাবিব।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোটার ঠাকুরগাঁও:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আহসান হাবিব। তিনি আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকার বাসিন্দা। এক বাণীতে তিনি বলেন, রমজান মাস হলো রহমত, বরকত ও মাগফেরাতের মাস। সিয়াম সাধনা মানুষের আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতা দান করে। রোজা রাখার প্রকৃত উদ্দেশ্য হলো সকল প্রকার পাপ থেকে বিরত থেকে ঈমান ও তাকওয়া অর্জন করা। শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা মাদককে বিদায় জানিয়ে একটি সুন্দর সমাজ গড়ার শপথ গ্রহণ করি।” তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অন্ধকার পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানান এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। আহসান হাবিব আরও বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। তিনি ঘুষ, সুদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন এবং রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আহসান হাবিবের নাম এলাকায় বেশ আলোচনায় রয়েছে। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০