ABN BANGLA TV
২২ জানুয়ারি ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেবার নামে ভোগান্তি: পূরবী-পূর্বাণীর সিন্ডিকেটে জিম্মি যাত্রীরা।

সেবার নামে ভোগান্তি: পূরবী-পূর্বাণীর সিন্ডিকেটে জিম্মি যাত্রীরা।

 

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পাহাড়ি কন্যা ও অপরুপ সৌন্দর্যের জেলা বান্দরবানের সড়কপথে যাত্রী সেবার নামে চলছে চরম নৈরাজ্য। দীর্ঘ ৪০ বছরের পুরনো, জরাজীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি দিয়েই ঝুঁকি নিয়ে চলছে পূরবী-পূর্বাণী বাস সার্ভিস। এর ওপর শহরের প্রবেশমুখে নিয়মবহির্ভূতভাবে নতুন কাউন্টার স্থাপন করায় তীব্র যানজটের কবলে পড়ছে পর্যটন শহরটি। সিন্ডিকেটের হাতে জিম্মি হওয়া সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পাহাড়ী আঁকাবাঁকা পথে যাত্রী নিরাপত্তার তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছে পূরবী ও পূর্বাণী পরিবহনের এই লক্কর-ঝক্কর বাসগুলো। চার দশকের পুরনো এসব গাড়ির না আছে বসার সুব্যবস্থা, না আছে যান্ত্রিক সক্ষমতা। তবুও একচেটিয়া আধিপত্যের কারণে এসব ফিটনেসবিহীন গাড়িতেই উঠতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

স্থানীয় যাত্রী ও বাসিন্দারা বলেন,
“গাড়িগুলোর ভেতরে বসার পরিবেশ নেই, একটু পর পর নষ্ট হয়ে যায়। আমরা জানের ঝুঁকি নিয়ে যাতায়াত করছি, অথচ দেখার কেউ নেই।”

অভিযোগ রয়েছে, বাস স্টেশনে দুটি কাউন্টার থাকার পরেও নিয়ম নীতি তোয়াক্কা না করে পাহাড়ীকা পেট্রোল পাম্পের সামনে খোলা হয়েছে নতুন আরেকটি কাউন্টার। শহরের প্রবেশমুখেই বাস থামিয়ে যাত্রী তোলায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো পড়ছে চরম ভোগান্তিতে।

পরিবহন সংশ্লিষ্ট এক সচেতন নাগরিক বলেন,
“শহরের মুখে এভাবে কাউন্টার বসানো মানেই যানজটকে আমন্ত্রণ জানানো। প্রশাসনের উচিত দ্রুত এসব অবৈধ কাউন্টার উচ্ছেদ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।”

পরিবহন সিন্ডিকেটের কাছে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা অসহায় হয়ে পড়লেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। বান্দরবানবাসীকে এই দুঃসহ যানজট ও ভোগান্তি থেকে রক্ষা করতে বিআরটিএ ও জেলা প্রশাসনের কঠোর তদারকি এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০