ABN BANGLA TV
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমীর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ নতুন বছরকে স্বাগত জানিয়ে বাঁশখালীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুনাগরীস্থ বাঁশখালী ডিগ্রি কলেজ রোড সংলগ্ন, মনোরম পরিবেশে অবস্থিত ও সুদক্ষ ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে পরিচালিত পেরেন্টস ড্রীম একাডেমীতে এ আয়োজন করা হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে পরিচালিত এই প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ড্রীম ফাউন্ডেশনের সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং ড্রীম ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মাসউদ বিন বজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পেরেন্টস ড্রীম একাডেমীর প্রধান শিক্ষক মিজানুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এজিএম জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম ও রিমা আক্তার, বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের, বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসাইন, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক বাঁশখালী গুনাগরী শাখার ব্যবস্থাপক বাবু অলক তালুকদার, বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক শহিদ উদ্দীন চৌধুরী এবং ব্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিঠা উৎসব। এতে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে নিজ হাতে তৈরি নানান রকমের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে নিয়মিত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০