
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মালুম্যা, বগাইছড়ি এলাকায় খালের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে লামা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) দুপুরবেলায় নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের আশঙ্কাজনক স্থান থেকে মাটি কাটার অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা মোতাবেক এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানকালে মালুম্যা, বগাইছড়ি এলাকায় খাল পাড় সংলগ্ন স্থান থেকে মাটি কাটতে দেখা যায় একটি সবুজ রঙের মিতসুবিশি এস্কাভেটর (মাটি খননযন্ত্র)। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মো. কামাল উদ্দিন নামক এক ব্যক্তি’র কাছে জানতে চাইলে স্বীকার করেন যে, তিনি এস্কাভেটর ব্যবহার করে নদীর প্রাকৃতিক পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ স্থান থেকে মাটি কেটে আসছিলেন।
মন্তব্য করুন