ABN BANGLA TV
১৬ অক্টোবর ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান রুমায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বান্দরবান রুমায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

 

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় আগামী ২০ অক্টোবর, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প।

চক্ষু চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। উক্ত ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কে এস মং মার্মা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোন কমান্ডার লে. কর্নেল মো. আলমগীর হোসেন, পিএসসি, রুমা জোন, বান্দরবান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উহ্লামং মার্মা, চেয়ারম্যান, ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ, রুমা, বান্দরবান।

এই সেবামূলক ক্যাম্পের আয়োজন করেছেন, উহ্লামং মার্মা, অংসিনু মার্মা, জিরা বম এবং মেনরত ম্রো, চেয়ারম্যানবৃন্দ, রুমা উপজেলা। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কে এস মং মার্মা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করছে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম।

এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে অঞ্চলজুড়ে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি দল চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে রোগীদের ফ্রি চশমা ও ওষুধ সরবরাহেরও ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। আর যাদের চোখের ছানি অপারেশন করা লাগবে তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে ফ্রি অপারেশন করানো হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের চিকিৎসা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে রুমা উপজেলার জনস্বাস্থ্য খাত আরও এগিয়ে যাবে।

উদ্যোক্তারা জানান, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর কাছে স্বল্প খরচে ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ চক্ষু সমস্যাকে অবহেলা করেন, ফলে অল্প বয়সেই তাদের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়।
এই সেবা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০