ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদে বিএনপি-জামায়াতের স্বাক্ষর করবেন যারা।

জুলাই সনদে বিএনপি-জামায়াতের স্বাক্ষর করবেন যারা।

 

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হতে যাচ্ছে। সনদের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিনের প্রস্তুতির পর এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তবে গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি দল ঐকমত্য কমিশনের কাছে দুইজন করে প্রতিনিধির নাম জমা দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দলীয় সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দুজনের নাম কমিশনে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল দীর্ঘ ১৭ বছর ধরে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন, আর সালাহউদ্দিন আহমদ ছিলেন ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির প্রধান প্রতিনিধি।

বিএনপি নেতাদের মতে, জুলাই সনদ দেশের সংবিধান সংস্কার ও রাজনৈতিক পুনর্গঠনের এক নতুন ভিত্তি তৈরি করবে। তারা চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, যাতে সময় ও অর্থ সাশ্রয় হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোটই সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত প্রস্তাব, প্রায় সবাই এ বিষয়ে একমত।”

অন্যদিকে, জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাহের ঐকমত্য কমিশনে জামায়াতের আলোচনায় নেতৃত্ব দিয়েছেন, আর পরওয়ার স্বাক্ষর করবেন দলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি হিসেবে।

জামায়াত সূত্র জানায়, জুলাই ঘোষণাপত্রে তাদের কিছু দাবি উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতার কারণে এবার তারা আরও সতর্কভাবে সনদের চূড়ান্ত কপি পর্যালোচনা করতে চায়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণভোটের সময় ও রূপ কীভাবে নির্ধারিত হচ্ছে এবং ঐকমত্য ও ভিন্নমতগুলো কীভাবে প্রতিফলিত হচ্ছে। তা যাচাইয়ের পরই আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।”

দলটি সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে আলোচনা করতে তারা শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারে বলে জানা গেছে।

আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, “জুলাই সনদে কী আছে, তা আগে দেখে তারপরই আমরা স্বাক্ষর করব।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদে বিএনপি ও জামায়াতের স্বাক্ষর রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায় উন্মোচন করতে পারে, যা আগামী জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের যাত্রী থেকে আলোর দিশারী: শিক্ষক আল আমিনের অদম্য গল্প।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

১০

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

১১

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১২

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১৩

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১৪

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৬

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৭

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৮

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৯

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

২০